শিরোনাম
ঈদের ছুটেিতে বাড়ী গিয়ে হামের উপসর্গে অসুস্থ মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী  জেরিন সুলতানার মৃত্যু    সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত  সিলেটের দক্ষিণ সুরমায় ফুটপাতে চাঁদাবাজি   নীরব দর্শকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী!  টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস, এম মাহবুব মল্লিক    ছাতকে সড়ক দুর্ঘ’টনা’য় একজনের মৃ’ত্যু  দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ।
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার / ২৩৫ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

54

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সিলেট বুলেটিন ডেস্ক:

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু। বিশেষ অতিথি ছিলেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন তারা। দেশ ও মানুষের কল্যাণে সাংবাদিকতা করতে হবে। মহৎ এই পেশাকে কোনভাবেই বিতর্কিত করা যাবেনা। তাই নিজেদের বিবেককে প্রশ্ন করে কলম সৈনিকদের সত্য-বস্তুনিষ্ট এবং তথ্যবহুল সংবাদ পরিবেশন করার উপর গুরুত্বারূপ করতে হবে। বক্তারা আরও বলেন, দোয়ারাবাজারের নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব শীতবস্ত্র বিতরণের যে আয়োজন করেছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাংবাদিকদের কল্যাণে সকল ধরনের সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা

দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সোহেল মিয়া’র সঞ্চালনায়  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা  প্রকল্প কর্মকর্তা (B.R.D.B) শাহিনুর রহমান, সমাজসেবক আব্দুল হান্নান, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য দৈনিক জালালাবাদের উপজেলা প্রতিনিধি বজলুর রহমান, দৈনিক সংবাদের আব্দুল মোতালিভ ভূইয়া, দৈনিক ইত্তেফাক’র মামুন মুন্সি প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ